শিক্ষাক্রমে সাম্প্রতিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে লালচাঁদপুর আজহারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আয়োজিত হয় নতুন কারিকুলাম বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য, শিখন-শেখানো পদ্ধতি ও মূল্যায়ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুন কারিকুলাম বাস্তবায়নে দক্ষতা বৃদ্ধি ও শ্রেণিকক্ষে কার্যকরভাবে প্রয়োগের সক্ষমতা তৈরি হয়।