জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লালচাঁদপুর আজহারিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আয়োজিত হয় স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর উপস্থিতিতে জাতির পিতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন।